বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁর নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল কবির চৌধুরী বাবু সাত হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ১৫০ ভোট।

পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নজিপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: জাহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় দফা নির্বাচনে আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল গণনা করা হয়। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। ফলে দ্রুত ফলাফল পাওয়া যায়।

পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নজিপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট চলাকালে পৌর এলাকার নয়টি ভোটকেন্দ্রের কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

পৌর এলাকায় মোট ভোটার ১৬ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ৭৬ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com