বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন ।। সিরাজগঞ্জে ৪টিতে আ’ লীগ একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৩৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের ৫টি পৌরসভার নির্বাচনের বেসরকারি ফলাফলে ৪টিতে আওয়ামী লীগ ও একটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গননার পর রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর পৌরসভায় বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা নৌকা প্রতীকে ৬৮ হাজার ৩৪৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাইদুর রহমান বাচ্চু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬৮৯ ভোট।

রায়গঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র আবদুল্লাহ আল পাঠান নৌকা প্রতীকে ৮ হাজার ৯২০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭৫ ভোট।

উল্লাপাড়া পৌরসভায় আওয়ামী লীগের বর্তমান মেয়র এস.এম.নজরুল ইসলাম নৌকা প্রতীকে ২৪ হাজার ৫০৯ ভোট পেয়ে তিনিও দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৩৩ভোট।

বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাজ্জাদুল হক রেজা নারিকেল গাছ প্রতীকে ১৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র বেগম আশানুর বিশ্বাস নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট।

এদিকে কাজিপুর পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হান্নান তালুকদার নির্বাচিত হয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও জেলা নির্বাচন অফিসার মো: আবুল হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com