বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পাচ্ছেন সিরাজগঞ্জের ৭৯৬ গৃহহীন পরিবার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পাচ্ছেন সিরাজগঞ্জের ৯ উপজেলার ভূমিহীন ও গৃহহীন অসহায় ৭৯৬টি পরিবার।

বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে ঘর প্রদান সংক্রান্ত সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সারা দেশব্যাপী ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ শতাংশ জমিসহ মাথা গোজার ঠাঁই আধাপাকা ঘর প্রদান করবেন।

এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় ৭৯৬টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে। ইতিমধ্যে এই সকল জমির কবুলিয়ত সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, ২৩ জানুয়ারি সদর উপজেলাসহ প্রত্যেক উপজেলায় ক্ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণেরলক্ষ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো: গোলাম রাব্বী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার পারভেজ ও জেলায় কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com