শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ফুটবল লীগ উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু কুড়িগ্রাম জেলা ফুটবল লীগের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানস দাম ধলু প্রমুখ।

উদ্বোধনী খেলায় নাইন স্টার ও ইএসএস স্পোর্টিং ক্লাবের খেলা ১-১গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলার ৫৬ মিনিটে নাইন স্টারের তালহা প্রথম গোল করেন।

পরে ৭৪ মিনিটে ইএসএস স্পোটিং ক্লাবের হয়ে নুর হোসেন গোল করে খেলায় সমতা ফেরান। খেলাটি পরিচালনা করেন রেফারী জাহাঙ্গীর আলম রোজাইন।

সহকারি রেফারী ছিলেন আলমগীর ও এরশাদুল। খেলাটি সার্বিকভাবে সহযোগিতা করছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।

আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে যুব সংসদ ও জারা স্পোর্টিং ক্লাব। লীগে ১২টি ক্লাব অংশগ্রহণ করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com