বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে পুলিশের পোশাক পড়ে গাঁজা কিনতে গিয়ে ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে পুলিশের পোশাক পড়ে গাঁজা কিনতে গিয়ে ৪ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে পুলিশের একটি পোশাকসহ তাদের গ্রেফতার করা হয়।

তারা হলো, ওই এলাকার নাটুয়ারপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪০), ফুলজোড় গ্রামের আলামিন (১৯), উত্তর তেকানী গ্রামের সজিব রানা (২০) ও খাসসুড়িবের গ্রামের সোহাগ রানা (১৯)।

নাটুয়ারপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর গৌতম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯ টার দিকে ৫ জনের একটি গাঁজা সেবনকারীর দল পুলিশের পোশাক পড়ে খাসরাজবাড়ি গ্রামের আলমগীরের বাড়িতে গাঁজা কিনতে যায়। এ সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে গ্রামবাসীর সহযোগিতায় ওই ৪ জনকে আটক করলেও ১ জন পালিয়ে যায়।

পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে এবং পুলিশের একটি পোশাক, ১’শ গ্রাম গাঁজা, প্রায় ৭ হাজার টাকা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

চরাঞ্চলে পুলিশের মাদক বিরোধী তৎপরতা থাকায় তারা এই অভিনব কায়দায় ওই বাড়িতে গাঁজা কিনতে যায়। এ ব্যাপারে এসআই জামিল উদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com