বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ার গাবতলীতে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ পাঁচজন বহিস্কৃত

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের পক্ষে কাজ করার অপরাধে দুই মেয়র প্রার্থীসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

বহিস্কৃত নেতারা হলেন আসন্ন গাবতলী পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী পৌর কৃষক দলের সভাপতি আইয়ুব হোসেন রাজু পাইকার (জগ প্রতীক) ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল আলম রাসেল (নারিকেল গাছ প্রতীক), তাদের সমর্থক পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল রেজা, সাবেক সদস্য আবদুল করিম এবং পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুজন আহম্মেদ।

স্থানীয় সূত্র জানায়, তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম দলীয় প্রার্থী।

দলীয় নির্দেশ অমান্য করে আইয়ুব হোসেন রাজু পাইকার ও সাজেদুল আলম রাসেল বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এছাড়া রেজা, করিম ও সুজন তাদের পক্ষে কাজ করছেন।

কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উল্লিখিত পাঁচ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, গাবতলী পৌর নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়া ও তাদের পক্ষে কাজ করায় পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। গাবতলী বিএনপি থেকে অভিযোগ দেওয়ায় কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com