শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ আটক ৩

  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায় ফুলবাড়ী থানার এসআই সাইফুর রহমানের নেতৃত্বে টহলদল উপজেলার আটিয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন।

এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইলসেট ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলো কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম এলাকার আব্দুল জলিলের ছেলে জাফর আলী (২৮) একই উপজেলার ভাংরীপাড়া এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) ও হরিকেশ এলাকার মহেন্দ্র নাথের ছেলে মিলন সরকার (২৮)। 

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com