বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলক ফেরি সার্ভিস শুরু

  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬১ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের আরিচাঘাট থেকে ফেরি মতিউর রহমান ছেড়ে যায় পাবনার কাজিরহাট ঘাটের উদ্দেশ্যে। অপরদিকে কাজিরহাট থেকে অপর একটি ফেরি ছেড়ে আসে আরিচা ঘাটের উদ্দেশ্যে।

পরীক্ষামূলকভাবে দুইটি ফেরি চলাচল পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক। এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমানসহ বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন, দুই পাড়ের ফেরিঘাটের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এছাড়া নৌপথকেও সচল করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে ফেরি চালনা করা হচ্ছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল যাত্রা শুরু করবে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হবে।

এতে সময় সাশ্রয় এবং পণ্য পরিবহনও সহজ হবে। আমরা আপাতত একটি ফেরিঘাট দিয়ে শুরু করতে যাচ্ছি। দুই পাশে দুইটি ফেরি চালু হবে। ধীরে ধীরে আমরা আরো কয়েকটি ফেরি চালু করবো। যাতে পাবনা জেলা এবং রাজশাহী বিভাগের মানুষ এবং পণ্যবাহী ট্রাকগুলো খুব সহজেই ঢাকার মধ্যে যাতায়াত করতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com