বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামে হেরোইনসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে হেরোইন ও ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আমিনুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাকে হাতেনাতে মাদকসহ আটক করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়ায় মাদক কারবারি আমিনুল ইসলাম তার বাড়িতে মাদক কেনাবেচা করছে বলে খবর পায় পুলিশ।

খবর পেয়ে সদর থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম, এএসআই শাহীন ও রমজানসহ একদল পুলিশ মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এসময় তার কাছে সংরক্ষিত ৩ গ্রাম হেরোইন ও ২৮পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে।

আমিনুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে। সে ওই এলাকার মোহাম্মদ উল্লাহ’র পূত্র। আটক মাদক কারবারিকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, পেশাদার মাদক কারবারিদের কোন ছাড় নয়। গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। এজন্য পুলিশ তৎপর রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com