বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহীতে আন্ত:জেলা অটো চোর চক্রের প্রধানসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারি চালিত অটো গাড়ি চুরি ও ছিনতাইয়ের অভিযোগে আন্ত:জেলা চোর চক্রের প্রধানসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

গত দু’দিন ধরে এ অভিযান চালিয়ে দু’টি অটো গাড়িও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো, চারঘাট এলাকার শহিদুল (৪৫) ও দুর্গাপুর সদরের বাচ্চু রহমান (৪২)।

বাচ্চু পেশায় ভাংগাড়ি ব্যবসায়ী ছিল। দুর্গাপুর সদরে তার ভাংগাড়ি ব্যবসার দোকান ঘর। ভাংগাড়ি ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ব্যাটারি চালিত অটো গাড়ি চোর চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, গত ৩ ফেব্রুয়ারি দিনের বেলা রাজশাহী নগরীর তেরখাদিয়া ষ্টেডিয়ামের সামনে থেকে চারঘাট এলাকার শহিদুল নামের এক ব্যাক্তি একটি ব্যাটারি চালিত অটো চুরি করে দুর্গাপুরের ভাংড়ি ব্যবসায়ী বাচ্চুর নিকট বিক্রির জন্য দিয়ে যায়।

বাচ্চু ওই চোরাই ব্যাটারি চালিত অটো গাড়ি বিক্রির উদ্দেশ্যে অটো গাড়ির রং পরিবর্তন কালে গোপন সংবাদের ভিত্তিতে বাচ্চুকে চোরাই ব্যাটারি চালিত অটোসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে দুর্গাপুর থানা এলাকার পানানগর গ্রামের সাইফুলের বাড়ি থেকে আরও একটি চোরাই ব্যাটারি চালিত অটো উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, শহিদুল মোট ৪ টি অটো বিভিন্ন জায়গা হতে চুরি করে বাচ্চুর মাধ্যমে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিক্রি করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বাচ্চু। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অপর দুটি অটো উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুরো অভিয়ান প্রক্রিয়াটি রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশনায় দুর্গাপুর থানার এসআই ও এএসআইগণ পরিচালনা করছেন বলেও জানান ওসি হাশমত আলী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com