বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় ডাকাতের ছুরিকাঘাতে এক যুবক খুন

  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস খুলনা:  খুলনার তেরখাদায় ডাকাতদের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত ৩ টার দিকে তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখ ওই এলাকার ছত্তার শেখের ছেলে ও পেশায় একজন দর্জি।

পুলিশ ও এলাকাবাসী জানায় , রাত ৩ টার দিকে আড়পাঙ্গাসিয়া গ্রামের শিক্ষক কাজী আব্দুল্লাহর বাড়িতে ১৫/১৬  জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় কাজী আব্দুল্লাহর স্ত্রী শাহনাজ ফোন দিয়ে জামাল শেখকে ডেকে নেন।

ডাকাতদের ছুরিকাঘাতে জামাল শেখ আহত হন। একপর্যায়ে এলাকায় ব্যাপক হৈ-চৈ শুরু হলে দস্যুদল ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা জামাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ভর্তি থাকা অবস্থায় ভোরে জামাল শেখের মৃত্যু হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম মোস্তফা বলেন, ‘ডাকাতদের আটকের ব্যপারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com