শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রবিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক এলাকার করোনা টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি মেয়র লিটন।

রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে কনস্টেবল ফিরোজ কবির প্রথম টিকা গ্রহণ করেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, আজকে সারা বাংলাদেশব্যাপী করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ প্রতিক্ষিত ও কাঙ্খিত এ দিনটি আমাদের সামনে উপস্থিত হয়েছে। করোনা নিয়ে যে উদ্বিগ্নতা ছিল, তা দরীভূত হয়েছে।

তিনি বলেন সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান সচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুযোগ্য নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করছি। প্রথম দিকেই করোনার ভ্যাকসিনও পেয়েছি।

মেয়র জানান সিটি কর্পোরেশন এলাকার মানুষের জন্য প্রায় ৩১ হাজার ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। প্রয়োজনে আরো ভ্যাকসিন সরকারের কাছ থেকে সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম। আরো বক্তব্য দেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো: হাবিবুল আহসান তালুকদার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

এ সময় আরএমপি‘র উপ পুলিশ কমিশনার (সদর) মো. রাশীদুল হাসান, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় তিনটি কোভিড-১৯ টিকাদান কেন্দ্র করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল এবং সিএমএইচ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com