বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বন্দিত্বের তৃতীয় বার্ষিকীতে পুলিশি বাধার মধ্যে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের দাদা মোড় সংলগ্ন এলাকায় জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।
সেখানেই সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জহুরুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, বিএনপি নেতা ইদ্রিস আলী, জামিল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সহ-সভাপতি তারা, সাংগঠনিক সম্পাদক রজব আলী,জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু দারদা হেলাল প্রমূখ।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।