বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

দুর্বৃত্তদের হামলায় খুলনা বিএল কলেজের শিক্ষক আহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : দুর্বৃত্তদের হামলায় খুলনার সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী (৪০) আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়। তিনি নগরীর দৌলতপুরের পাবলা মোল্লার মোড়ের মো: মতিয়ার রহমান মুন্সীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা মহানগরী দৌলতপুর থানাধীন বি এল কলেজ রোড এলাকার সোনালী ব্যাংকের সামনে বিকাল সাড়ে ৪ টার দিকে শিক্ষক মোহাম্মদ আলী (৪০) প্রতিদিনের ন্যায় কলেজের কাজ শেষ করে বি এল কলেজ রোডস্হ সোনালী ব্যাংকের সামনে পৌছালে। দেখে দুইজন ছেলে মেয়ে বসে অশ্লীল কার্যকলাপ করছে।

তখন তাদের দেখে বলে তোমরা এখান থেকে চলে যাও। এর আগেও তোমাদের এখানে অশ্লীল কার্যকলাপ করতে দেখেছি এবং এখানে বসতে মানা করছি।

আজ আবার ওই ছেলে মেয়েকে বসতে মানা করলে। ওই ছেলে রাগান্বিত হয়ে ফোন করে লোকজনকে ডেকে নিয়ে এসে শিক্ষক মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পাথর দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে।

এতে মাথায় জখম হয়। পরে তার আত্মীয় স্বজনকে খবর দিলে। ঘটনাস্থলে তার আত্বীয় স্বজন ও কলেজের শিক্ষকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

বিকাল সোয়া ৬ টায় সার্জারী ( ১) বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারী বিভাগে ভর্তি আছেন।

বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী বলেন, বিকালে ৭/৮ জন অতর্কিতভাবে আমার উপর হামলা করে। পরে আমাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন সিটিস্ক্যান করা লাগবে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com