রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে।

এর অংশ হিসেবে আজ (শুক্রবার) সকালে নগরীর শিববাড়ি মোড়ে খুলনা জেলার ম্যারাথনের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সমন্বয়ে খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠান বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল এএসএম ফখরুল ইসলাম চৌধুরী,  জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেজর এসএম ফয়সাল রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথনটি খুলনা শহরের শিববাড়ি মোড় থেকে সকাল নয়টায় শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়।

ম্যারাথন চলাকালে নগরীর বিভিন্ন মোড় ও সড়কের পাশে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। ম্যারাথনে খুলনার নানা শ্রেণীর পেশার প্রায় ছয় হাজার মানুষ অংশ করেন।

আগামী ১৩,২৬ ও ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরে এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি খুলনা জেলার উপজেলা পর্যায়ে অনুরূপ ম্যারাথন অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com