বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কামারখন্দ উপজেলা আ’লীগের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক আনোয়ার

  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সেলিম রেজা ৯৫ ভোট পেয়ে সভাপতি ও আনোয়ার শেখ সাধারণ সম্পাদক ৯৭ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ ও গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। সকালে জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

বিদায়ী সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য ও রজব আলী প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com