বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

গাজীপুরে নারী শ্রমিক ধর্ষণের অভিযোগে কারখানার জিএম গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৫ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের কাচারীপাড়া এলাকার গ্লোরী ফুটওয়ার লিমিটেড নামের জুতা তৈরির কারখানার নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে একই কারখানার জিএম নাজমুল হোসেন ওরফে পাভেলকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যপারে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, একই কারখানায় চাকরি করার সুবাদে পাভেলের সাথে ঐ নারী শ্রমিকের পরিচয় হয়। এক পর্যায়ে ঐ নারী শ্রমিকের বেতন বাড়িয়ে দেওয়া ও পদোন্নতি দেয়ার প্রলোভন দেখিয়ে পাভেল তার ভাওয়াল মির্জাপুর কলেজপাড়া এলাকার ভাড়া বাসায় নিয়ে তার ইচ্ছার বিরেুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম, বাদীর অভিযোগে অভিযান চালিয়ে সকালে কারখানা থেকে ধর্ষককে গ্রেপ্তার করে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, অভিযোগ পেয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে । মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com