বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপি বুধবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে ও সদস্য কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।

অন্যান্যের মধ্যে জয়নাল আবেদীন চাঁন, আহসানুল তৈয়ব জাকির, এমআর ইসলাম স্বাধীন, তৌহিদুল আলম মামুন, সহিদ উন নবী সালাম, মাফতুন আহম্মেদ খান রুবেল, আলী হায়দার তোতা, খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র করে সরকার আগুন নিয়ে খেলছে। তাকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোক্রমে লেখা সম্ভব নয়।

২৫ মার্চের আগে স্বাধিকার, স্বায়ত্বশাসন ও পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার আন্দোলন হয়েছে; কিন্তু জিয়াউর রহমানই সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন।

সরকার তাকে নিয়ে টানাটানি করে আগুন নিয়ে খেলছেন। এতে তাদের হাত পুড়ে যাবে, ছাঁই হয়ে যাবে। এই খেতাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্জন করেছেন; তাকে কেউ দেয়নি। বক্তারা প্রতিহিংসার এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। অন্যথায় জনগণ এর দাঁতভাঙ্গা জবাব দিবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com