বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উক্ত উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের আলী (৪৪) ও এনায়েতপুর থানার খুকনি পশ্চিমপাড়া গ্রামের ইয়াসমিন (৩৬)।
ওসি (ডিবি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পুলিশ সুপার হাসিবুল আলমের নির্দেশনায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।