বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি আতঙ্কে শিশু ওয়ার্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যানু থেকে মাহিম নামে (২৭) দিনের শিশু চুরি হয়েছে।

ওই শিশু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের ছেলে। এ ঘটনায় ওই হাসপাতালের শিশু ওয়ার্ডে আতংকের সৃষ্টি হয়েছে।

শহরের ২ নং পুলিশ ফাঁড়ির এসআই ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠান্ডা জনিত কারণে ৬দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই শিশুসহ তার মা।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মা শারমিন তার শিশুটিকে অপরিচিত এক নারীর কাছে রেখে খাবার খেতে যায়। পরে এসে দেখে তার শিশু সন্তান মাহিম নেই। অনেক খোঁজা খুজির পরেও শিশুটিকে পাওয়া যায়নি।

এখনও শিশুকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশকে জানানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com