বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামে ফেন্সিডিল-গাঁজাসহ এক মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি ; পৃথক ভাবে অভিযান চালিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৩শ ৭৪ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয় ।

বিজিবি জানায় ,বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক ৯৪৬ নং মেইন পিলার অদূরে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ইতলা দিয়ে চোরাকারবারীরা মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে খবর পেয়ে অভিযান করা হয়।

এ সময় মাদক চোরকারবারীরা ধাওয়া খেয়ে এক বস্তা ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা মালিকবিহীন-৩শ ৭৪ বোতল ফেন্সিডিল জব্দ করেন।

অন্য দিকে ফুলবাড়ী থানার দায়িত্বরত (ডিউটি) অফিসার শৈইলি বেগম জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর খামারটারী এলাকার আব্দুল হালিমের ছেলে এরশাদ আলী (৩৫) এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১৫ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com