বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

খুলনায় ইয়াবাসহ তিন জন আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৮৪ দেখা হয়েছে
আইকন আটক

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার আড়ংঘাটা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতা আটক করা হয়েছে। 

আটককৃতরা হলো আড়ংঘাটা থানাধীন গাইকুড় এলাকার ইয়াসিন শেখ এর পুত্র রাজীব শেখ (২৮), সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকার কামরুল হক এর পুত্র এয়ারুল ইসলাম (৪২) ও একই এলাকার মাসুদ রহমান এর পুত্র আরিফুল ইসলাম(৩০)।

এ সময় ৮’শ ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গতকাল রাত দশটার দিকে এই অভিযান চালানো হয়।

আটককৃতদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল করিম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান চলাকালে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাস সড়ক এলাকায় ইয়াবা কেনা-বেচা চলছিল এমন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানা পুলিশের একটি টিম অভিযান চালায়।

এসময় আড়ংঘাটা থানা পুলিশ ৮’শ ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com