বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুরে শিশু ধর্ষণ, যুবক আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩১৯ দেখা হয়েছে
অপরাধ আইকন।

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৩৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে তাকে আটক করে থানায় নেয়া হয়। আটক হুমায়ুন ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলমোহল গ্রামের আব্দুল হামিদের ছেলে।

ভুক্তভোগীর স্বজনরা জানায়, রোববার সকালে মাদরাসা থেকে বাড়ি ফিরলে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে হুমায়ুন। সোমবার রাতে ফের শিশুটিকে ধর্ষণ করতে চাইলে শিশুটি তার পরিবার লোকজনকে বিষয়টি জানায়।

পরে স্বজনরা জয়দেবপুর থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে আটক করে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম জানান, শিরিরচালা এলাকায় অভিযান চালিয় ধর্ষককে আটক করা হয়। ভিকটিমকে থানা হেফাজতে রাখা হয়েছে । মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com