বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

যমুনায় নৌকায় জুয়া ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৭

  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকায় জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলো, লিয়াকত (৪৫), সেলিম রেজা (৩৮), আব্দুল বাছেদ (৩৫), ইব্রাহিম (৪৫). আব্দুর রহমান (৪০), মোজাম্মেল সরকার (৪০), লিটন (৩৬), ইব্রাহিম আকন্দ (৩৫), আব্দুল খালেক ভ’ইয়া (৪০), আব্দুল্লাহ (৪০), কফিল আকন্দ (৩৫), রেজাউল করিম (৩৮), রঞ্জু প্রামানিক (৫৫). আব্দুল কাদের (৫০), আব্দুল জব্বার (৫৮), নজরুল ইসলাম (৩৫) ও সুরুজ আলী (৪৮)।

এরা সবাই সিরাজগঞ্জের বেলকুচি, কামারখন্দ ও সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এনায়েতপুর থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীতে নৌকায় চোলাই মদ সেবন ও জুয়া খেলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে যমুনা নদীর বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় নৌকাটি জব্দসহ তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩১ হাজার ৬২৫ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com