বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

শাহজাদপুরে সাবেক এমপির আগমনে নেতাকর্মীর মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য চয়ন ইসলামের শাহজাদপুরে আগমন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও ব্যাপক শো-ডাউন হয়েছে।

শনিবার দুপুরে তৃণমূল নেতাকর্মীরা এ মোটরসাইকেল শোভাযাত্রা ও শো-ডাউনের আয়োজন করে।

ঝিমিয়ে পড়া দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করে তোলা, সুবিধা বঞ্চিত ও অবহেলিত তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সুসংগঠিত করে উপজেলা আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার লক্ষে তার এ আগমনে দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে।

সকাল থেকে নেতাকর্মীরা শাহজাদপুরের শক্তিপুরের বাসভবনের সামনে জড়ো হতে থাকে। এরপর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাকে স্বাগত জানানো হয়।

এ সময় আবেগাপ্লুত ত্যাগী নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন প্রিয় এই নেতা।

এরপর মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বকুলতলা থেকে চয়নকে নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে রওনা হন। পথে পথে নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন ও স্বাগত জানান।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য চয়ন ইসলাম বলেন, তৃণমূলের নেতা-কর্মীরাই দলের আসল প্রাণ।ষড়যন্ত্র করে তাদের দমিয়ে রেখে দলকে সুসংগঠিত করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন।

সব সময় তৃণমূল নেতাদের সাথে পাশে থেকে কাজ করেছি। তাদের যথাযথ মূল্যায়ন করেছি। তাদের নিয়ে দলকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাব। এ সময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূল আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

 সমাবেশে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জব্বার, আইন বিষয়ক সম্পাদক শেখ আব্দুল হামিদ লাভলু, সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি হুমাইয়ুন কবির টিপু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজীব শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবেব ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com