বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের বিরুদ্ধে মজিদ মিয়া (৩৩) নামের বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে।

আজ রবিবার সকালে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী তোলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত মজিদ ওই এলাকার সিন্টু মিয়ার ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম শফিক মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির তাঁত নিয়ে সিন্টু মিয়ার সাথে তার ছেলে শফিকের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে সিন্টুর বড় ছেলে মজিদ ও আরেক ছেলে সাভু এগিয়ে এসে ঝগড়া থামানোর চেষ্টা করে। এ সময় তাদের মধ্য সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে শফিক তার বড় ভাই মজিদকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মিলি বেগম বলেন, ‘বাড়ির তাঁত ও জমি নিয়ে শফিক মাঝে মধ্যেই আমার স্বামীর সাথে ঝগড়া করতো। হত্যার হুমকিও দিয়েছিল একাধিকবার। সকালে আমার শশুরের সাথে শফিক ঝগড়া করছিল। এসময় ঝগড়া থামাতে গেলে শফিক আমার স্বামী মজিদকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘ঘটনাটি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ মর্গে রয়েছে।

এ ঘটনায় তার আরেক ভাই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com