বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামে সাবেক ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা।। সড়ক অবরোধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে কলেজ শিক্ষক জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান মিন্টুকে কুপিয়ে এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা।

গুরুতর আহত অবস্থায় আতাউর রহমান মিন্টুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঠালবাড়ী ও জেলা শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় এক ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ ও পুলিশ জানায়, দুপুর ২ টার দিকে আতাউর রহমান মিন্টু ঐ এলাকায় আসলে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের কোপে আতাউর রহমান মিন্টুর এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা বীরদর্পে সেখান থেকে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

আতাউর রহমান মিন্টু ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের ২য় পুত্র।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত মিন্টুকে গুরুতর অবস্থায় রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com