বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস আন্ত:জেলা কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পদ্মা জোনের পুরুষ ও নারী আন্ত:জেলা কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনাল শেষে পুরুষ বিভাগে ও নারী বিভাগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে পুর্বের ন্যায় খেলায় চাঞ্চলতা ফিরে এসেছে। প্রতিটি মাঠেই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ছেলেদের পাশাপাশি যে ভাবে মেয়েরা এগিয়ে এসেছে তাতে আমরা সকলেই আনন্দিত ও গর্বিত কেননা খেলাধুলায় অংশগ্রহণ মানে মাদক থেকে দুরে থাকা ও সমাজকে মাদকমুক্ত করা।

কাজেই অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের খেলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে, যেন তারা বিপথগামী না হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল আলম বেল্টু ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ওয়াহেদুন নবী। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ বি এম মাসুদ হোসেন। 

এ সময় ১৯ নং ওয়ার্ড় কাউন্সিলার মো: তৌহিদুল হক সুমন, মুসলিম কসমেটিকে এন্ড হারবাল কেয়ারের চেয়ারম্যান মো: মাসুম সরকার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) মো: ইফতে খায়ের আলম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো: শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) নাজমীর আহমেদ আমান, যুগ্মসম্পাদক(ক্রীড়া) রাসেল জামানসহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুরুষ বিভাগে স্বাগতিক রাজশাহী ৫২-৫ পয়েন্টের বিশাল ব্যবধানে সিরাজগঞ্জ জেলাকে ও নারী বিভাগে স্বাগতিক রাজশাহী ৪৩-৬ পয়েন্টের ব্যবধানে সিরাজগঞ্জ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

পুরুষ বিভাগে রাজশাহীর আমিরুল সেরা রেডার ও খেলোয়াড় নির্বাচত হয়েছেন। নারী বিভাগে সেরা রেডার নির্বাচিত হযেছেন সিরাজগঞ্জের জেরিন।

পুরুষ বিভাগে সিরাজগঞ্জের রাকিব সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন। নারী বিভাগে রাজশাহীর বর্না সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে রাজশাহীর ডায়না খাতুন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com