বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের র‍্যাব-১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৪০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো: শাহীন মিয়া ওরফে বাবু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত শাহীন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর মুন্নাপাড়া গ্রামের মো: সুরুজ উদ্দিনের ছেলে। র‍্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌণে ২ টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় নিউ লাম-মিম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস নওগাঁ ট্রাভেলস এ তল্লাশি চালিয়ে ৪০২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ শাহিনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে সিমসহ ১টি মোবাইল ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com