বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে বিক্রির দু’মাস পর মা ফিরে পেয়েছে শিশু কন্যা ফাতেমাকে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিক্রি করার দু’মাস পর এক বছর বয়সের কন্যা  শিশু ফাতেমাকে পুলিশ ও বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় ফিরে পেয়েছে মা রাজিয়া খাতুন।

বেসরকারি সংস্থা ব্র্যাকের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির এইচ আর এল এস অফিসার চন্দনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বৃহস্পতিবার বিকেলে জানান, প্রায় দু’মাস আগে ব্র্যাক আইন সহায়তা অফিসে এসে চৌহালী উপজেলার চরধীপপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে বাবু মোল্লার বিরুদ্ধে তার স্ত্রী রাজিয়া খাতুন শিশু কন্যা ফাতেমাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে চৌহালী থানাকে বিষয়টি লিখিতভাবে অবহিত করার পাশাপাশি দু’মাস ধরে শিশুটিকে খোঁজাখুঁজি করা হয়।

এক পর্যায়ে চৌহালী থানা পুলিশের সহায়তায় সোমবার (১৫ মার্চ) রাতে টাঙ্গাইল পৌর এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের পর তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাবু মোল্লা স্ত্রী-সন্তানদের ভরণপোষণ করতে না পারলেও একাধিক বিয়ে করেছেন। অভাব-অনটনের সাংসারে স্ত্রী রাজিয়ার সঙ্গে প্রায়ই ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।

এরই একপর্যায়ে তাদের এক বছর বয়সী শিশু কন্যা ফাতেমাকে রেখে স্ত্রী রাজিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়।

পরবর্তীতে বাবু মোল্লা ও তার বাবা আমজাদ হোসেন শিশুটিকে তার মা ফেলে রেখে পালিয়ে যাওয়ার মিথ্যা কথা বলে পাবনা জেলার কাশিনাথপুর এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয়।

নিঃসন্তান ওই দম্পতি শিশু ফাতেমাকে নিজের সন্তানের মতোই লালন-পালন করে আসছিলেন। কিন্তু শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইল শহর থেকে শিশু ফাতেমাকে উদ্ধার করে মা রাজিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com