বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তার জন্মস্থান কুড়িগ্রামে।
শুক্রবার সকাল ১১ টায় দাদামোড়স্থ কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য প্রভাষক গোলাম রসুল রাজা ও জেলা বিএনপির সমাজসেবা সম্পাদক সাইফ উদ্দিন এ্যাপোলো।
আরও বক্তব্য রাখেন স্থানীয সরকার সম্পাদক রাশেদুল ইসলাম,জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ডা: মাহফুজার রহমান মারুফ,হেদায়েত হোসেন এলিচ,খোকন আহমেদ, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব,যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,জিয়া পরিষদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল,জেলা যুবদলের সহ সভাপতি মাসুদ রানা বাবু,যুগ্মসম্পাদক লাভলু হোসেন,সদর থানা যুবদলের সভাপতি আব্দুল হামিদ,সাংগঠনিক সম্পাদক সাজু আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল হামিদুজ্জামান হামিদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমেদ,সোহেল রানা সহ নেতৃবৃন্দ।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির সকল নেতা কর্মীর সুস্থতা কামনা সহ রিজভী আহমেদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন জতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক।
এ ছাড়া জুম্মা নামাজের পর তার রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া করেছে জেলার অন্যান্য উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।