মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোলকপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

র‍্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার শুক্রবার দূপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোলকপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৯৭৪) আটক করা হলেও মাদক ব্যবসায়ী চালক ও হেলপার পালিয়ে গেছে।

এসময় তল্লাশি করে প্যাকেট করা অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পলাতকরা হলো-পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরগরগরী পশ্চিম পাড়া গ্রামের মো: আমজাদ হোসেনের ছেলে (ট্রাকচালক) মো: নাসিম বিশ্বাস (৩৫) ও একই উপজেলার গরগরী (চারা বটতলা) গ্রামের মো: জাকির ড্রাইভারের ছেলে মো: হৃদয় (ট্রাক হেলপার)। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com