বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উলিপুরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন !

  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাটি শনিবার ভোররাতে জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে ঘটেছে।

স্থানীয়রা ও পুকুর মালিক সুত্রে জানা যায়,উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা মাইলডাঙার পাড় গ্রামের মজিবর রহমানের ছেলে মৎস্য চাষী শিপুল মিয়া বাড়ির পাশে ৩০শতক জমির পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।

প্রতিদিনের মত শনিবার মধ্যরাতে শিপুল তার বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরে ভোররাতে কোন এক সময় একদল দুর্বৃত্ত তার পুকুরে বিষ প্রয়োগ করে। পুকুরটি বিলে অবস্থিত হওয়ায় বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মারা যায় বলে শিপুলের পরিবার জানায়।

ভুক্তভোগী শিপুল মিয়া বলেন,আমি দীর্ঘদিন ধরে নিজের এবং অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি।একটি মহল বিভিন্নভাবে আমার এবং আমার পরিবারের ক্ষতি করার জন্য এ ধরণের কাজ করেছে।

গত দুই বছর আগেও তারা আমার পুকুরে বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ ধব্বংস করেছে।

এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর বলেন, ভূক্তভোগীর পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com