বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার মাঝিড়া সেনানিবাসে ২৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত দ্বিতীয় এক্সিম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এক্সিম ব্যাংকের সৌজন্যে এ প্রতিযোগিতা শেষে শনিবার রাতে বারী অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রায় ৮৪ জন গলফার অংশ নেন।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।
তিনি গলফ টুর্নামেন্টের গুরুত্বারোপ করে এটিকে আরো জনপ্রিয় করার জন্য সকলকে আহবান জানান। একই সাথে এ টুর্নামেন্টকে সকল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।
প্রধান অতিথি এ প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। বগুড়া গলফ ক্লাব মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে বগুড়া এরিয়ার উর্ধতন সামরিক কর্মকর্তাসহ এক্সিম ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে অতিথি, অংশগ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়। এর আগে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।