মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

কুড়িগ্রামে সাড়ে ১৫ কেজি গাজাসহ আটক ১

  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের ভকেশনাল মোড়ে রেলঘন্টি সংলগ্ন এলাকা থেকে একটি অটোতে তল্লাশি চালিয়ে সাড়ে ১৫ কেজি গাজাসহ চালক কুদ্দুস মন্ডল (২৬) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কে শহরের ভকেশনাল মোড় এলাকা থেকে ওই অটোচালককে গাজাসহ গ্রেপ্তার করা হয়।

কুদ্দুস মন্ডল নিজের অটোতে ছিটের নীচে বিশেষ কায়দায় গাজা সংরক্ষণ করে উলিপুরে যাচ্ছিল। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জসহ এসআই আহসান, সোহেল, সৌরভ, প্রলয় কুমার, এএসআই আসাদুজ্জামান, মিল্টন ও কনস্টেবল আয়নাল অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়ের নির্দেশনায় অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তারকৃত গাজা ব্যবসায়ী জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মন্ডলটারী গ্রামের মৃত: জাহাঙ্গীর মন্ডলের পূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায় জানান, গাজা ব্যবসায়ী ফুলবাড়ী থেকে গাজা নিয়ে উলিপুরে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে। এছাড়াও এই চালানের সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com