রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

বগুড়া সেনানিবাসে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া মাঝিড়া সেনানিবাসের গলফ ক্লাব মাঠে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গত ১-৩ এপ্রিল অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন কৃতি গলফার অংশ নেন।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল একেএম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে সেনানিবাসের বারী অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি মেজর জেনারেল একেএম নাজমুল হাসান গলফ টুর্নামেন্টের গুরুত্বারোপ করে এটিকে আরো জনপ্রিয় করার জন্য সকলের প্রতি আহবান জানান।

একই সাথে তিনি খেলাটিকে সকল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণে সকলকে এগিয়ে আসতে আনুরোধ করেন।

টুর্নামেন্টে বগুড়া এরিয়ার উর্ধতন সামরিক কর্মকর্তা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com