শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনায় নারীসহ দুজনের মৃত্যু ।। সন্ধ্যার পর দোকান ও হাটবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত

  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (০৩ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন খুলনার রায়পাড়া এলাকার ফিরোজ খান (৫৩) এবং গোপালগঞ্জ সদরের শাহিদা বেগম (৬৬)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর রায়পাড়া এলাকার রওশন আলীর ছেলে ফিরোজ খানের মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে ২২ মার্চ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে মারা যান গোপালগঞ্জ সদরের ১৩৪ ডিসি রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের স্ত্রী শাহিদা বেগম। ৩০ মার্চ করোনা ইউনিটে ভর্তি হন তিনি।

২৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে। মৃতের পাশাপাশি খুলনায় বাড়ছে করোনার সংক্রমণ। 

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ক্লিনিক, হাসপাতাল ও ওষুদের দোকান ব্যতীত খুলনায় সন্ধ্যার পর দোকান ও হাটবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বন্ধ থাকবে পর্যটনকেন্দ্র, পার্ক ও বিনোদনকেন্দ্রগুলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com