রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

গাজীপুর সিটির সব ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ হবে: মেয়র

  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মো: জাহাঙ্গীর আলম বলেছেন, সিটির প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করে দেয়া হবে। ইতোমধ্যে ২৬টি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের জন্য জমি নেয়া হয়েছে।

তিনি বলেন স্থানীয় বাসন চক এলাকায় ৬০ বিঘা জমির উপরে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়াও মহানগরের কাউলতিয়া এলাকায় একটি অর্থনৈতিক জোন তৈরি করা হবে এবং কড্ডা এলাকায় একটি আবাসন ব্যবস্থা নির্নাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এ সবের জন্য মেয়র বলেন সকলের সহযোগিতা প্রয়োজন।

গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শহীদ তোফাজ্জল হোসেন অছি স্মরণে ফুটবল টুর্নামেন্টথর চূড়ান্ত খোলার প্রধান অতিথির বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলম ওইসব কথা বলেন।

এই ফাইনাল খেলায় গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার দল এবং শহিদুল ইসলাম স্পোর্টিং ক্লাব দল অংশ নেয়।

খেলায় শহীদুল ইসলাম স্পোটিং ক্লাব দল ৪-৩ গোলে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ৪২” এলইডি টিভি এবং প্রতিদ্বন্দ্বি রানার্স আপ দলের অধিনায়কের হাতে ৩২” এলইডি টিভি তুলে দেন।

ভোগড়া তরুণ সংঘ আয়োজিত ও ধ্রুবতারা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সৌজন্যে ওই টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আক্রাম হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাব হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম আজাদ, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সোবাহান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com