বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : করোনা প্রতিষেধক টিকা নেয়ার পরও দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর ও সদরের একাংশ) সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
তানভীর শাকিলের ব্যক্তিগত সহকারী মো: মিন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, কাজিপুরের তার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানের দু’দিন প্রোগ্রাম শেষে এমপি তানভীর শাকিল জয় শনিবার রাতে ঢাকায় ফিরে পরদিন রোববার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন।
ওই দিন সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। তানভীর শাকিল জয় ইতিপূর্বে মা-বাবার সাথে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মায়ের সাথে তিনি সেবারে সুস্থ্য হলেও বাবা মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেন।
প্রায় এক মাস আগে তিনি করোনার ভ্যাকসিন নিয়েছেন বলে জানান মিন্টু।