বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

রৌমারীতে ২৮৮৫ পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে ২৮৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার রতনপুর গ্রামে আব্দুর রহিমের ছেলে সুমন মিয়া (৩৭) এর বাড়িতে অভিযান চালিয়ে ২৮৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি পালিয়ে যায়।

রৌমারী এনএসআইয়ের সহকারি পরিচালক মহসিনুজ্জামান জানান, আমাদের অনুসন্ধান অনুযায়ী সুমন মিয়া দীর্ঘদিন যাবৎ কঠিন সতর্কতার সাথে মাদক ব্যবসা করে আসছিল। সোমবার দিবাগত রাত ১ টার দিকে পুলিশের উপ-পরিদর্শক তৌহিদুর রহমানের নেতৃত্বে এনএসআই ও পুলিশের ১২ সদস্যের একটি দল রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আ. রহিমের ছেলে সুমন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি পালিয়ে যায়। পরে তার বসত ঘর তল্লাশি চালিয়ে একটি সাদা পলিথিনে মোড়ানো ১৫টি কালো বায়ুরোধক প্যাকেটে ২৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ জানান, উদ্ধারকৃত ২৮৮৫ পিস ইয়াবা রৌমারী থানায় আনা হয়েছে এবং সুময় মিয়াকে পলাতক আসামি করে  মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com