বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: শরিফ ওরফে সবুজ (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মো: শরিফ নোয়াখালী জেলা সদরের ধর্মপুর গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মুলিবাড়ি এলাকায় এসআই নাজমুল হকের নেতৃতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শরিফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।