বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে একটি খামারে অগ্নিকান্ডে চারটি শেডের প্রায় তিন হাজার ব্রয়লার মুরগি পড়ে মারা গেছে।
ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলেন। শুক্রবার রাতে উপজেলার দহিলা গ্রামে মনসুর রহমানের মুরগির খামারে আগুন লাগে। খামারী দাবি করেছেন, আগুনে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের দহিলাপাড়া গ্রামে মনসুর রহমান নামে এক ব্যক্তির মুরগির খামার রয়েছে। শুক্রবার রাতে খামারে আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তের মধ্যে পুরো খামারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খামারী মনসুর রহমান দাবি করেছেন, আগুনে তার খামারের চারটি সেড ভস্মিভূত হয়ে তিন হাজার ব্রয়লার মুরগি মারা গেছে। এতে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।