বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করোনা পজেটিভ হওয়ায় তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি ও যুবদল।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বাদ যোহর কুড়িগ্রাম জেলা বিএনপি ও জেলা যুবদল নেতৃবৃন্দের আয়োজনে কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, আউয়াদ ফালেহ নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা, কবিরাজপাড়া দাখিল মাদ্রাসা মসজিদ, জেলা পরিষদ মসজিদ, ত্রিমোহনী মসজিদ, খলিলগঞ্জ মসজিদ, নয়াগ্রাম মসজিদসহ জেলা সদরের বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামের অন্য উপজেলাগুলোতেও উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের আয়োজনে বেশ কয়েকটি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ মহামারী কোভিডের হাত থেকে দেশ জাতি ও সমগ্র বিশ্বের মুক্তির জন্য দোয়া করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com