সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কিশোরকে পতাকা বৈঠকে হস্তান্তর

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১২৬৯ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বিএসএফ কর্তৃক গুলির আঘাতে গুরুতর অসুস্থ্ কিশোর মিলন মিয়ার প্রাথমিক চিকিৎসা শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিকট হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পতাকা বৈঠকের মাধ্যেমে বিএসএফ ১৯২ ব্যাটালিয়নের ঝিকরী ক্যাম্পের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

গত শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার প্রাক্কালে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৪-এস হতে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে সে মারাত্নক জখম হয়।মিলন ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে।

মিলন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী হয়ে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দোয়ালিপাড়া গ্রামে তার নানা মকবুল হোসেনের বাড়িতে আহত অবস্থায় আসে।

পরে নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে উদ্ধার করে গভীর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিএসএফ’র কাছে হস্তান্তরের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। পতাকা বৈঠকে ভারতের বিএসএফ’র এসি নীতিশ কুমার, লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন,ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় এবং নাগেশ্বরী থানার ওসি রওশন কবির উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com