বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

সিরাজগঞ্জে সুদের টাকার জন্য ছুরিকাঘাতে ৫জন আহত

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ শহরের মিলনমোড় এলাকায় রোববার রাত ৯ টার দিকে সুদের টাকার জন্য ছুরিকাঘাতে ৫জন আহত করা হয়েছে।

আহতদের সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সজীব ও মিলন নামের দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের খান সাহেবের মাঠ এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে শোভন (৩৪) একই এলাকার সয়াগোবিন্দ (ভাঙ্গাবাড়ি) মহল্লার মিলনকে সুদের ওপর ৩ হাজার টাকা দেয়। ইতিমধ্যে মিলন ১ হাজার ৬শ টাকা পরিশোধ করছে বাকি ১ হাজার ৪শ টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে রোববার রাত ৯টার দিকে শোভন ও দিলসহ আরও কয়েকজন ৫জনকে ছুরিকাঘাত করে।

এ ঘটনার পর এলাকার লোকজন শোভনকে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত শোভন আহত হওয়ায় হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: মো: রোকনুজ্জামান জানান, রাত ৯ টার দিকে ছুরিকাঘাতে আহত ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com