বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

রাজশাহীতে পাথরের ট্রাক থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার চালক গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করেছে মহারগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার রাতে মহানগরীর সিটি হাট এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাকের ভেতর থেকে ৯টি প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া যায়।

এসময় শহিদুল ইসলাম (৩৩) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। শহিদুল গোদাগাড়ি উপজেলার উজানপাড়া এলাকার মৃত নাইমুল হকের ছেলে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে হেরোইনসহ গ্রেপ্তার শহিদুলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে মহানগর কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেপ্তার ট্রাক ড্রাইভার জেলার গোদাগাড়ি থেকে হেরোইনগুলো পাথর বোঝাই ট্রাকে তুলে নেয়।

এর পর ট্রাকটি সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মহানগরীর সিটি হাট এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ ট্রাক চালক শহিদুলকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com