বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ওজনে কম দিয়ে প্রতারণা করার অপরাধে টিসিবির ডিলার গিয়াস উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার ভ্রাম্যমান আদালত বুধবার বিকালে নিশিন্দার উপশহরে এ জরিমান করেন।
আদালত সূত্র জানায়, টিসিবির ডিলার গিয়াস উদ্দিন ওজনে কম দিয়ে জনগণের সাথে প্রতারণা করছিলেন। বুধবার বিকালে নিশিন্দারা উপশহর এলাকায় আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার ভ্রাম্যমান ডিলার গিয়াস উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এমন কাজ করলে তার টিসিবির ডিলারশীপ বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে। আদালত পরিচালনার সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।