শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

সিরাজগঞ্জে করোনা চিকিৎসায় ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: হারুন অর রশীদ, সিভিল সার্জন ডা: রামপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনীর হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, যে কোনো দুর্যোগের মতো করোনা সংকটকালেও বিদ্যুৎ কেন্দ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এ অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো হস্তান্তর করা হলো। একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মিনিটে ১০ লিটার করে বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন ও সরবরাহ করতে পারে।

করোনা মোকাবেলায় বিত্তশালীদের সহযোগিতার আহবান জানানো হয়েছে। এ সময় আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফরিদুল ইসলাম, বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com