শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে করোনা চিকিৎসায় ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: হারুন অর রশীদ, সিভিল সার্জন ডা: রামপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনীর হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, যে কোনো দুর্যোগের মতো করোনা সংকটকালেও বিদ্যুৎ কেন্দ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এ অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো হস্তান্তর করা হলো। একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মিনিটে ১০ লিটার করে বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন ও সরবরাহ করতে পারে।

করোনা মোকাবেলায় বিত্তশালীদের সহযোগিতার আহবান জানানো হয়েছে। এ সময় আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফরিদুল ইসলাম, বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com