বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরদুল গাগড়াখালী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ৬ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- বেলকুচি উপজেলার চরদুল গাগড়াখালী গ্রামের মৃত গোলজার সরদারের ছেলে মো: নুহু সরদার (৩৬), কল্যাণপুর পূর্বপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন মোল্লার ছেলে মো: শহিদুল ইসলাম মোল্লা (৩৮), টিয়াশিয়া স্কুলপাড়া গ্রামের মো: নূরুল ইসলামের ছেলে মো: আরিফুল ইসলাম(৩৩), মো: শান্ত আলী শেখ (৫০), কান্দাপাড়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে শ্রী-পরিক্ষীত কুমার বিশ্বাস (৩৭) ও তাড়াশ উপজেলার নওগাঁ মাজার এলাকার মৃত আলাউদ্দিন সরকারের ছেলে মো: আনোয়ার হোসেন সরকার (৪০)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টার দিকে বেলকুচি উপজেলার চরদুল গাগড়াখালী মধ্য পাড়া গ্রামে অভিযান চালিয়ে জনৈক আ: রাজ্জাকের পরিত্যক্ত চৌচালা টিনের ঘর থেকে উক্ত ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৯’শ গ্রাম গাঁজা উদ্ধার ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।